
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ ফ্রেশারস ওরিয়েন্টেশন
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ওরিয়েন্টশন প্রোগ্রাম। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) এর প্রগতি স্মরণী ক্যাম্পাসে শনিবার সকালে অনুষ্ঠিত হলো ফল-২০২৫ ট্রাইমেস্টার এবং সামার-২০২৫ বাই-সেমিস্টার এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর এইচ. এম জহিরুল হক এর সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান জনাব চৌধুরী জাফরউল্লাহ শারাফাত।
বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান জনাব চৌধুরী জাফরউল্লাহ শারাফাত নবীন শিক্ষার্থীদের সিইউবি পরিবারে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নিজের জীবনকে এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে জানতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনের নতুন এ যাত্রায় নতুন কিছু যেমন শিখবে, তেমনি নতুন সৃষ্টিশীলতায় ও উদ্ভাবনে অগ্রগামী হতে হবে। নিজেকে গড়ার সাথে সাথে নিজের পরিবার ও দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদের কাজ, অভিজ্ঞতা ও জীবনের সুন্দর মুহূর্তগুলোই একসময় তোমাদের অনুপ্রেরণা যোগাবে।
উপাচার্য প্রফেসর এইচ. এম জহিরুল হক বলেন, উন্নত ক্যারিয়ার গঠনে অবশ্যই শিক্ষা জীবনে যেমন পড়াশোনা করতে হবে, তেমনি ভাল মানুষ হয়েও গড়ে উঠতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের সবক্ষেত্রে সেরা হতে হবে যেনো পরিবার, দেশ এবং বিশ্বের জন্য অবদান রাখতে পারো। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়য়কেও এগিয়ে নিয়ে যেতে হবে।
ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে সিইউবি এর যথাযথ উদ্দ্যোগের কথা তুলে ধরে উপাচার্য জানান, আধুনিক ক্লাসরুম, ল্যাব, মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক ও ব্যবহারিক এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব উন্নত পরিবেশ তৈরী ও রক্ষা করার জন্য সিইউবি বদ্ধপরিকর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এস.এম সিরাজুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. কাজী আবু তাহের, জনস্বাস্থ্য ও জীবন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. ফজিতুন নেছা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ইনচার্জ) জনাব এ.এস.এম.জি. ফারুক।
বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান মিস বেনজীর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডিয়া কম্যুনিকেশন এবং জার্নালিজম বিভাগের চেয়ারম্যান ড. সাইফুল হক, সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব হাসানুজ্জামান, শিপিং এবং মেরিটাইম সাইন্স বিভাগের চেয়ারম্যান ক্যাপ্টেন মো: নাসির উদ্দিন, আইন বিভাগের চেয়ারম্যান জনাব মো: সানজাদ শেখ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মিস রেজিনা সুলতানা, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। 
ওরিয়েন্টেশন শেষে আয়োজিত হয় এক জমকালো লাইভ কনসার্ট, যেখানে লাইভ পারফর্ম করেন জনপ্রিয় শিল্পী সজল এবং লায়ন্জ ব্যান্ড। তাঁদের মুগ্ধকর পরিবেশনায় ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
CUB Holds Smart Maritime Bangladesh Seminar at BIMOX Expo 2026
October 16, 2026
View More
Department of SMS, CUB, Participates in BIMOX Expo 2026
October 17, 2026
View More